জাতীয় ক্রিকেট দলে খেলতে চায় পুলিশ

২৩ জানুয়ারি ২০২১, ০৮:৪৫ PM
আইজিপি কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ড. বেনজীর আহমেদ

আইজিপি কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ড. বেনজীর আহমেদ © টিডিসি ফটো

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশের সদস্যরা আগামী দুই-তিন বছরের মধ্যে জাতীয় ক্রিকেট দলে খেলুক এটা চাই। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট টিম এখন পরাশক্তি। দুই-একজন পুলিশ যদি বাংলাদেশ টিমে ক্রিকেটার হিসেবে খেলতে পারে, তাহলে তারা বাহিনীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারবে।

আজ শনিবার বিকালে আর্মড পুলিশ বাংলাদেশ মাঠে ‘পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২০ আইজিপি কাপ’ পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, একজন ভালো পুলিশ সদস্য হওয়ার আগে তাকে একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার জন্য ভালো যতগুলো গুণাবলি আছে সেগুলো অর্জন করতে হবে। সেগুলো অর্জন করতে পারলেই আমরা ভালো পুলিশ সদস্য হতে পারবো। এই ভালো গুণাবলিগুলো চর্চার সঙ্গে সঙ্গে সেগুলো আমাদের আচরণে এবং কর্তব্যে প্রতিফলন ঘটাতে হবে।

আইজিপি বলেন, খেলাধুলা পুলিশের প্রশিক্ষণের যেমন একটি অংশ, তেমনই সার্ভিস কালচারেরও একটি অংশ। আমাদের বিভিন্ন ইউনিটের প্রতিদিনের খেলা হয়। এটি পুলিশের শরীর গঠনের জন্য ও শৃঙ্খলাবদ্ধতারও একটি বিষয়।

পুলিশের প্রতিটি কমান্ড প্রধানদের অনুরোধ জানিয়ে বেনজীর আহমেদ বলেন, শুধু যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে হবে তা নয়। বিকালের খেলাধুলা নিয়মিত চালু রাখতে হবে। প্রতি বছর হাজার হাজার সদস্য পুলিশে যুক্ত হয়। তাদের নিয়ে একটি ভালো মানের টিম গঠন করুন।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬