আল্লামা শফীর হত্যাকারীদের গ্রেফতার দাবি

০৭ জানুয়ারি ২০২১, ০১:৫৯ PM
আল্লামা শফীর হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

আল্লামা শফীর হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহম্মদ শফীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইমাম ওলামা সমন্বয় ঐক্য পরিষদ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানান সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ ইমাম ওলামা সমন্বয় ঐক্য পরিষদের চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইন বলেন, নকল হেফাজতের নেতা মাওলানা মামুনুল হক আল্লামা শফী হত্যায় জড়িত।

মাওলানা ইসমাইল হোসাইন বলেন, আহমদ শফী সাহেবের মৃত্যুর আগে হাটহাজারী মাদ্রাসায় ছাত্রদের দিয়ে বিক্ষোভ ও আন্দোলন করা হয়েছিল। এমনকি তড়িঘড়ি করে মাদ্রাসার কমিটিও দেওয়া হয়েছে। আমরা দেখেছি, শফী সাহেবের ছেলেকে জানাযায় আসতেও দেওয়া হয় নি। তাতে করে বুঝা যায়, আল্লামা আহমদ শফী সাহেব হুজুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তিনি সরকারের কাছে অনুরোধ করে বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিকল্পিতভাবে শফী সাহেবকে হত্যা করেছেন, তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

এসময় মানবন্ধনে উপস্থিত ছিলেন পরিষদের মহাসচিব মাওলানা শাহ মো. ওমর ফারুক, কাজী মাওলানা মো আবদুল কাইয়ুম, হাফেজ মো. আবদুল আজিজ, মাওলানা মো. হারুনুর রশিদ, হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা মো. ইউনুস, মাওলানা মুফতি সাইফুল্লাহ সাদী প্রমুখ।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬