ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

৩০ ডিসেম্বর ২০২০, ০১:২৫ PM

© সংগৃহীত

রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা মহানগরীর শাসনগাছা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. ফরিদ মুন্সি (৬০)। তিনি দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত লাল মিয়া মুন্সির ছেলে। অপরজন হলেন- তারই স্ত্রী পেয়ারা বেগম (৫০)। আর আহতরা হলেন- অটোরিকশাচালক রাকিবুল হাসান এবং আঁখি আক্তার।

জানা গেছে, সকাল পৌনে ৭টার দিকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা কুমিল্লা মহানগরীর শাসনগাছা রেলগেট এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এ দুর্ঘটনার পর প্রায় ৫০০ মিটার দূরে গিয়ে ট্রেনটি থেমে যায়। তবে গেটম্যানের সংকেত উপেক্ষা করে অটোরিকশাচালক দ্রুত রেলগেট পার হওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তারা।

গেটম্যান মিজানুর রহমান জানান, অটোরিকশাটি রেলগেটে এলে তিনি তখন সংকেত দিতে থাকেন। এ সময় মালবাহী ট্রেন ঘন ঘন হুঁইসেল দেয়। তারপরও অটোরিকশাচালক সংকেত ও হুঁইসেল উপেক্ষা করে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। তখন অটোরিকশাটির সঙ্গে রট্রেনের ধাক্কা লাগে। এতে অটোরিকশাচালকসহ চারজন মারাত্মকভাবে আহত হন।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইসলাম হোসেন সিরাজী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সকাল সাড়ে ৮টায় ফরিদ মুন্সি মারা যান। এরপর তার স্ত্রী পেয়ারা বেগম সকাল ১০টায় ঢাকা নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

চার জেলার ডিসিকে প্রত্যাহার
  • ০১ এপ্রিল ২০২৬
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের
  • ০১ এপ্রিল ২০২৬
রোববার থেকে হামের বিশেষ টিকা দেওয়া শুরু, যারা পাবেন
  • ০১ এপ্রিল ২০২৬
‘প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দে…
  • ০১ এপ্রিল ২০২৬
‘স্বৈরাচার সরকার উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে’
  • ০১ এপ্রিল ২০২৬
পরিবারে নতুন সদস্য আগমনের মুহূর্তে গাছ লাগান: সড়কমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence