কেন্দ্র পরিদর্শনকালে জেলা নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুর

২৮ ডিসেম্বর ২০২০, ০১:০৩ PM
শহরের কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্রে এ ঘটনা ঘটে

শহরের কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্রে এ ঘটনা ঘটে © টিডিসি ফটো

ভোট কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে কেন্দ্রের সামনেই জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীরের গাড়ি ভাঙচুর করেছে কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক। 

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় পঞ্চগড় শহরের কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

এ সময় তাঁর সঙ্গে থাকা রবিউল ইসলাম নামের এক পুলিশ সদস্যও আহত হন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর জানান, ওই কেন্দ্র পরিদর্শন করে ফেরার পথে কেন্দ্রের সামনেই পেছন থেকে লাঠি হাতে কয়েকজন যুবক দৌড়ে এসে তাঁর গাড়ি ভাঙচুর শুরু করে। তারা গাড়ির পেছনের কাচ পুরোটাই ভেঙে ফেলে।

এ সময় আইন-শৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কারা ভাঙচুরের সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই জেলা নির্বাচন কর্মকর্তা।

জমজমাট বলী খেলা: অর্ধশত বলীর লড়াইয়ে প্রাণ ফিরে পেল গ্রামবাং…
  • ২২ এপ্রিল ২০২৬
আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
  • ২২ এপ্রিল ২০২৬
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬