প্রেমিকের আত্মহত্যা, রাতভর লাশ পাহারায় প্রেমিকা

২৬ ডিসেম্বর ২০২০, ০৫:২২ PM
লাশের পাশে পাহারারত অবস্থায় এনি আক্তার

লাশের পাশে পাহারারত অবস্থায় এনি আক্তার © সংগৃহীত

মৌলভীবাজার কুলাউড়া উপজেলার এওলা ছড়া পানপুঞ্জি জঙ্গলে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত যুবকের নাম শিপন মালাকারের (১৮)। শনিবার জঙ্গল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের সিন্ধু মালাকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই মাহসীন তালুকদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় লাশের পাশে পাহারারত অবস্থায় এনি আক্তার (১৬) নামের কিশোরীকে পাওয়া যায়। তাদের উভয়ের মধ্যে প্রেমর সম্পর্ক ছিল।

ঘটনাস্থলে লাশ পাহারারত কিশোরী এনি আক্তার জানান, শুক্রবার রাতে শিপন মালাকার উপজেলার কর্মধা ইউনিয়নের এওলাছড়া পানপুঞ্জির জঙ্গলে নিয়ে যায়। এক পর্যায়ে রাত আনুমানিক ১২টার দিকে পরনের গেঞ্জি দিয়ে গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

স্থানীয়র জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনাটি প্রেমঘটিত কারণে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ সময় এনি আক্তার (১৬) নামের যে কিশোরীকে লাশ পাহারা দিতে দেখা গেছে সে স্থানীয় রবির বাজার এর আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণীতে লেখাপড়া করছেন। সে পৃথিমপাশা ইউনিয়নের কানিকিয়ারি গ্রামের মাহমুদ আলীর মেয়ে।

বিষয়টি জানাজানির পর ঘটনাস্থল পরিদর্শন করেন কর্মধা ইউপি চেয়ারম্যান এমএ রহমান আতিক, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান (হাসনাইন), ইউপি সদস্য সিলভেস্টার পাঠান, হাজী মাকসুদ আলী, আব্দুল মনাফ প্রমুখ।

জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
close