সরে দাঁড়ালেন এসআই আকবরের আইনজীবী

২৫ ডিসেম্বর ২০২০, ০৭:৫৭ PM
পুলিশের বরখাস্ত এসআই আকবর হোসেন

পুলিশের বরখাস্ত এসআই আকবর হোসেন

পুলিশের বরখাস্ত এসআই আকবর হোসেনের পক্ষে নিযুক্ত সিলেট জেলা আইনজীবী মো. মিসবাউর রহমান আলম সরে দাঁড়িয়েছেন। আলোচিত এ মামলা থেকে গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) নিজেকে প্রত্যাহার করে নেন।

এর আগে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে কোনো আইনজীবী আকবরের পক্ষে না দাঁড়ানোর ঘোষণার মধ্যে মিসবাউর রহমান আলম গত ১০ ডিসেম্বর তার পক্ষে ওকালতনামা দাখিল করেন। কিন্ত নানা সমালোচনার পর বৃহস্পতিবার তিনি আকবরের পক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

মো. মিসবাউর রহমান আলম বলেন, নিজের পেশাদারিত্ববোধ থেকে এ মামলার প্রধান অভিযুক্ত আসামি পুলিশের বরখাস্ত এসআই আকবর হোসেনের পক্ষে দাঁড়িয়েছিলাম। এ নিয়ে মানুষের মধ্যে বিরূপ মন্তব্য তৈরি হয়েছে। ফলে নিজে থেকেই নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আইনি সহায়তা পাওয়া প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। কোনো কারণে যদি আসামিপক্ষ আইনজীবী পেতে ব্যর্থ হয়, তবে পুরো বিচার প্রক্রিয়াই আটকে যাবে। বিচার প্রার্থীই বরং ক্ষতিগ্রস্থ হবেন। অনেকেই আমার শ্রদ্ধাভাজন সিনিয়রকে জড়িয়ে বিরূপ মন্তব্য করায় আকবরের পক্ষে আইনি লড়াই থেকে বিরত থাকছি।

পুলিশি হেফাজতে নির্যাতনের কারণে গত ১১ অক্টোবর সকালে নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা রায়হান আহমদ মারা যান। তার মৃত্যুর ঘটনায় স্ত্রী তামান্না বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন।

এ ঘটনায় বন্দারবাজার বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ ৪ জনকে ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করে নেয় এসএমপি। পরবর্তীতে বিভিন্ন সময়ে আর ৫ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলায় এ পর্যন্ত ৫ জন কারাগারে রয়েছেন। চলতি মাসেই আলোচিত এ মামলার চার্জশিট দেবে তদন্তকারী সংস্থা পিবিআই।

ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
  • ১৩ এপ্রিল ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি—দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ১৩ এপ্রিল ২০২৬
একাদশ-দ্বাদশের পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি মূল্যায়নকারী নেবে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
এআই ব্রাউজার ‘অ্যাটলাস’: গুগল ক্রোমের জন্য নতুন চ্যালেঞ্জ?
  • ১৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ এপ্রিল ২০২৬