আইনজীবী পেলেন বহিষ্কৃত এসআই আকবর

১৭ ডিসেম্বর ২০২০, ০৯:২১ PM
এসআই (বহিষ্কৃত) আকবর হোসেন ভূঁইয়া

এসআই (বহিষ্কৃত) আকবর হোসেন ভূঁইয়া © ফাইল ফটো

অবশেষ আইনজীবী পেলেন রায়হান হত্যা মামলার প্রধান অভিযুক্ত এসআই (বহিষ্কৃত) আকবর হোসেন ভূঁইয়া। শুরুতে তার পক্ষে আদালতে লড়তে সিলেটের কোনো আইনজীবী রাজি না হলেও শেষ পর্যন্ত আইনজীবী পেলেন তিনি। আকবরের পক্ষে আদালতে লড়বেন জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. মিসবাউর রহমান আলম।

বৃহস্পতিবার বিকেলে অ্যাডভোকেট মো. মিসবাউর রহমান আলম গণমাধ্যমকে বলেন, আসামিপক্ষে আইনজীবী না থাকলে তো বিচার প্রক্রিয়াই আটকে যাবে। আকবর অভিযুক্ত হলেও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সে অপরাধী হবে। এর আগে আইনি সহায়তা পাওয়া তার সাংবিধানিক অধিকার। গত ১০ ডিসেম্বর আকবরের পক্ষে তিনি ওকালতনামা জমা দিয়েছেন।

এর আগে গত ১১ অক্টোবর সকালে মারা যান নগরীর আখালিয়া বাসিন্দা রায়হান আহমদ (৩৪)। বন্দরবাজার ফাঁড়িতে ধরে এনে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ওই রাতেই হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন রায়হানের স্ত্রী তামান্না আক্তার।

মামলার পর মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে নির্যাতনের সত্যতা পায়। এই ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। ১৩ অক্টোবর পুলিশি হেফাজত থেকে পালিয়ে যান আকবর হোসেন ভূঁইয়া।

এরপর গত ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। ভারতে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয় বলে জানায় জেলা পুলিশ। এছাড়া তাকে পালাতে সহায়তা করায় আরও তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
  • ১৩ এপ্রিল ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি—দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ১৩ এপ্রিল ২০২৬
একাদশ-দ্বাদশের পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি মূল্যায়নকারী নেবে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
এআই ব্রাউজার ‘অ্যাটলাস’: গুগল ক্রোমের জন্য নতুন চ্যালেঞ্জ?
  • ১৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ এপ্রিল ২০২৬