জাদুঘরের বিদ্যুৎ দিয়ে আর চলবে না শাহবাগের কর্মসূচি

১৩ ডিসেম্বর ২০২০, ০৯:২৬ AM
যুদ্ধাপরাধের বিচার দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ

যুদ্ধাপরাধের বিচার দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ © ফাইল ফটো

রাজধানীর শাহবাগ চত্বরে বিভিন্ন সংগঠনের কর্মসূচিতে আর অবৈধ বিদ্যুৎ সংযোগ দেবে না জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান।

শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে শাহবাগ চত্বরে ‘মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধে জাগরণ’ শীর্ষক এক সমাবেশের আয়োজন করেছিল গৌরব ‘৭১ নামের একটি সংগঠন। এই কর্মসূচিতে বিদ্যুৎ সংযোগ নিতে গেলে পাননি সংগঠনের সদস্যরা।

জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, এভাবে কর্মসূচিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া অবৈধ। নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়। কর্মসূচিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে জাদুঘরের বিদ্যুৎ সরবরাহ প্রক্রিয়ার ওপর চাপ পড়।

দেশের বিভিন্ন ইস্যুতে শাহবাগ চত্বরে জাতীয় জাদুঘরের গেটের সামনে বিভিন্ন সময় নানান কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন ধরনের সংগঠন। এতদিন এসব কর্মসূচিতে বিদ্যুৎ সংযোগ নেওয়া হতো জাদুঘর থেকে। তবে এখন থেকে এটি আর হবে না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
আনোয়ারায় গ্যাস ও অ্যামোনিয়া সংকটে বন্ধের মুখে ডিএপি সার কার…
  • ০৭ এপ্রিল ২০২৬
মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
close