রংপুর জেলা আ.লীগের সদস্য হলেন সজীব ওয়াজেদ জয়

০৯ ডিসেম্বর ২০২০, ০৯:০০ AM
সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয় © ফাইল ফটো

রংপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক নম্বর সদস্য করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার (৭ ডিসেম্বর) এ কমিটি অনুমোদন করেছেন। উপদেষ্টা পরিষদের ২৭ জন সদস্য ছাড়াও ৭৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি রয়েছেন ১১ জন। বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন ২৫ জন। একজন কোষাধ্যক্ষ ও সদস্য রয়েছেন ৩৬ জন।

দীর্ঘ ১২ বছর পর মঙ্গলবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সন্ধ্যায় জেলা ও মহানগর কমিটির পৃথক কাউন্সিল অধিবেশন বসে টাউনহলে। উভয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্তত ১০ জন করে প্রার্থী থাকায় কেন্দ্রীয় নেতারা ভোটের আহ্বান জানান।

কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে জেলা কমিটির এক নম্বর সদস্য করার দাবি জানান। পাশাপাশি জেলা ও মহানগর কমিটির নতুন নেতৃত্ব নির্বাচনের ভার ছেড়ে দেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর।

আধ ঘণ্টা বিরতি দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

 

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬
ছাত্রদল এখন ছাত্রলীগের ‘হেলমেট বাহিনী’র পুনর্বাসন সেন্টার: …
  • ২১ এপ্রিল ২০২৬
বাজেট অধিবেশনের আগে পে স্কেল বাস্তবায়নে আসছে কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬