আগামী সপ্তাহের মধ্যে ভাস্কর্য বিতর্কের সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী

০৫ ডিসেম্বর ২০২০, ০৪:৪১ PM
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান © ফাইল ছবি

আগামী এক সপ্তাহের মধ্যে দেশে চলমান ভাস্কর্য বিতর্কের সমাধান করা হবে বলে জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আজ শনিবার জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হেফাজতে ইসলামের নেতাদের বিরোধিতায় সৃষ্ট পরিস্থিতির অবসান হবে। অসাম্প্রদায়িকতার বাংলাদেশের জন্য যা করার দরকার, সে বিষয়ে ধর্ম মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে।

তিনি বলেন, সাম্প্রদায়িকতার চিহ্ন রেখে বাংলাদেশ কোনো কাজ করে না। ইতোমধ্যে সমস্যা অনেক সমাধান হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ সমস্যা পুরোপুরি সমাধান হবে বলে বিশ্বাস করে ধর্ম মন্ত্রণালয়।

এর আগে জামালপুর সার্কিট হাউসে আওয়ামী লীগ, জামালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এরপর তিনি জেলার ডিসির সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশ নেন।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি এবং হোসনে আরা এমপি।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close