বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুরেভী’

০২ ডিসেম্বর ২০২০, ১২:৩৮ PM
বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুরেভী’

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুরেভী’ © প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় ‘নিভার’ ক্ষতি না করেই ফিরে যাওয়ার এক সপ্তাহ পার না হতেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে নতুন একটি ঘূর্ণিঝড়। এর নাম দেওয়া হয়েছে ‘বুরেভী’। আজ বুধবার (২ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণীঝড় ‘বুরেভী’ হিসেবে পরিণত হয়েছে। আজ সকাল ৬টায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে ঝড়টি। এটি আরো ঘণীভূত হতে পারে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।

গত মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘নিভার’তৈরি হয়। ভারতের তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় তাণ্ডব চালালেও বাংলাদেশে ঝড়ের কোনো পড়েনি। গত অক্টোবরেও বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়, যদিও তা ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। তবে সেটির প্রভাবে বাংলাদেশে বৃষ্টি হয়েছিল।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close