কোন দেশের টাকা খাইছেন: মামুনুলকে নিক্সন

৩০ নভেম্বর ২০২০, ০৫:১৯ PM
মামুনুল হক ও নিক্সন চৌধুরী

মামুনুল হক ও নিক্সন চৌধুরী © টিডিসি ফটো

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে চ্যালেঞ্জ ছুড়ে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী বলেছেন, আমাদের সাথে ফাঁপরবাজি কইরেন না। কোন দেশের টাকা খাইছেন, হঠাৎ কইরা চাঙা দিয়া উঠছেন। ওইসব দেশের দালালি বন্ধ করেন, এটা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ।

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর পুরাতন রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ যুবলীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিক্সন বলেন, যুবলীগ নেতা শেখ পরশ ও নিখিল ভাইয়ের নেতৃত্বে যুবলীগ যদি মাঠে নামে তাহলে ওস্তাদ দৌড়ায়ে কূল পাবেন না। তাই নেত্রীকে চ্যালেঞ্জ করার আগে নেত্রীর সন্তানদের একটু বুঝে নেন।

তিনি বলেন, এই রকম ধমক আর দিয়েন না। দালালি করেন অন্য দেশের। আমরা জানি ওই দালালদের কাছ থেকে মাল খেয়েছেন সেই মাল নিয়ে এখন লাফ দিয়ে উঠে পড়ছেন। চ্যালেঞ্জ করেন।

যুবলীগের রাজনৈতিক অবস্থান তুলে ধরে নিক্সন বলেন, যুবলীগ যদি মাঠে নামে তাহলে পালানোর পথ পাবেন না। যুবলীগ মাঠে নামলে এক সেকেন্ডও দাঁড়াইতে পারবেন না। যদি সাহস থাকে তাহলে মাঠে আসুন, মাঠে আসল খেলা হবে। জাতির পিতা বা আমাদের নেত্রীকে উদ্দেশ্য করে কিছু বলার আগে আমাদের মোকাবেলা করতে হবে।

অনুষ্ঠানে যুবলীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলমকে সংবর্ধনা দেয়া হয়। এসময় মহানগর উত্তর ও দক্ষিণ জেলার যুবলীগের নেতারা বক্তব্য রাখেন।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close