গত পাঁচ বছরে দুর্নীতি কিছুটা কমেছে: দুদক চেয়ারম্যান

২৯ নভেম্বর ২০২০, ০৪:২৮ PM
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ © ফাইল ফটো

গত পাঁচ বছরে দুর্নীতি কিছুটা কমেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, তবে এ দুর্নীতি কিছুটা কমলেও এর বিস্তৃতি সকল জায়গায় রয়েছে।

আজ রবিবার (২৯ নভেম্বর) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার এশিয়া ২০২০’ প্রতিবেদনের বিষয়ে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি যে শুধু সরকারি খাতে তা না, সর্বব্যাপী দুর্নীতির বিস্তৃতি রয়েছে। দুর্নীতির ব্যাপারে আমরা যেমন কঠোর সরকারের রাজনৈতিক কমিটমেন্টও কঠোর।

তিনি বলেন, সে কঠোরতার কারণে আমি মনে করি দুর্নীতির মাত্রা যতটুকু বলেছে অতটুকু না হলেও কিছুটা কমেছে বলে আমার ব্যাক্তিগত ধারণা।

যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close