বঙ্গবন্ধুর ভাস্কর্য ঠেকানোর মতো কোনো শক্তি নেই: হানিফ

২৮ নভেম্বর ২০২০, ০৪:৩১ PM
মাহবুবউল আলম হানিফ

মাহবুবউল আলম হানিফ © ফাইল ফটো

বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠিত হবেই। ভাস্কর্য নির্মাণ ঠেকানোর মতো কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। শনিবার (২৮ নভেম্বর) ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, আলেম-উলামা মাশায়েখের নাম দিয়ে কিছু লোক মাঠ উত্তপ্ত করছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে। ইসলামে উগ্রবাদের স্থান নেই। তাদের কথার সঙ্গে ইসলামের কোনো মিল নেই।

তিনি আরও বলেন, যারা আবার শাপলা চত্বরের হুমকি দেয়, তাদের লজ্জা থাকা উচিত। লেজ গুটিয়ে পালিয়েছিল তারা, কোনো হুমকিতে কাজে আসবে না। সরকারের শক্তি সম্পর্কে তাদের ধারণা থাকা উচিত বলেও জানান তিনি।

তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ জটিলতায় একটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিন ও নুসরাত— কার কোন কারণে মনোনয়নপত্র স্থগিত-বাতি…
  • ২২ এপ্রিল ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ: সবক্ষেত্রেই সাবজেক্টিভ ১৪০, জেনারেল কত?
  • ২২ এপ্রিল ২০২৬