হেফাজতের সহকারী মহাসচিব মুফতি রহিম আর নেই

২৬ নভেম্বর ২০২০, ০১:৪৬ PM
মুফতি রহিম উল্লাহ কাসেমী

মুফতি রহিম উল্লাহ কাসেমী © টিডিসি ফটো

হেফাজতে ইসলামের নবনির্বাচিত সহকারী মহাসচিব, ফেনীর লালপোল সোলতানিয়া মাদরাসার মুহাদ্দিস, গুণকবাবুপুর দারুল উলুম মুইনুল ইসলাম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি রহিম উল্লাহ কাসেমী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইওয়া রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

বুধবার রাত ১১টা ৫০ মিনিটে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার ছেলে মাওলানা মাহমুদুল হাসান এ খবর নিশ্চিত করেছেন।

মরহুম রহিম উল্লাহ কাসেমীর জানাজা বৃহস্পতিবার দুপুর ২টা ৩০মিনিটে তার প্রতিষ্ঠিত মাদরাসায় অনুষ্ঠিত হবে।

তার ইন্তেকালের খবর পেয়ে তাৎক্ষণিক হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, লালপোল সোলতানিয়ার মুহতামিম মাওলানা ক্বারি মুহাম্মদ কাশেম গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close