নিভারের প্রভাব বাংলাদেশে পড়বে না, এগিয়ে যাচ্ছে ভারতের দিকে

২৫ নভেম্বর ২০২০, ০৯:৫৮ AM
প্রতীকী

প্রতীকী

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিভারের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না। এটি আরো শক্তি সঞ্চয় করে ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, দেশের উপকূলের প্রায় দুই হাজার কিলোমিটার দূর দিয়ে এই ঘূর্ণিঝড় অতিক্রম করে চলে যাবে।

মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের দেশে কোনো প্রভাব পড়বে না। আমরা কোনো সতর্কতা সংকেতও জারি করিনি।

আবহাওয়ার কোনো তারতম্য দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে এই আবহাওয়াবিদ বলেন, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আঘাত হানতে আরো দুই থেকে তিন দিন সময় লাগবে। তখন বোঝা যাবে যে, আমাদের এখানে আবহাওয়ায় কোনো প্রভাব পড়ে কিনা। এর বাইরে এই ঘূর্ণিঝড় নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

প্রসঙ্গত, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট এক লঘুচাপ ঘূর্ণিঝড় ‘নিভার’ এ পরিণত হয়। বর্তমানে এটি গভীর নিম্নচাপ আকারে ভারতের চেন্নাই থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী, এ ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে নিভার। ইরান এ নামটি এসকাপে প্রস্তাব করেছিল।

ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close