ভাইস চেয়ারম্যানকে পুড়িয়ে মারার হুমকি

২৩ নভেম্বর ২০২০, ১২:০০ AM
মনোয়ারা জুয়েল

মনোয়ারা জুয়েল

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েলকে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে। ফেসবুকে ওই হুমকি দেওয়ার ঘটনায় তিনি নান্দাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রবিবার তিনি সাংবাদিকদের কাছে জিডির কপি তুলে দেন।

জিডির কপি ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, ‘অগ্নী সরকার’ নামে একটি ফেসবুক আইডি থেকে কিছুদিন ধরে মনোয়ারাকে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়াসহ বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। গত ১৬ নভেম্বর নিজের অফিসে বসে ফেসবুকে স্ক্রলিং করার সময় একটি হত্যার হুমকি তাঁর চোখে পড়ে। এসংক্রান্ত বিভিন্ন পোস্টের স্ক্রিন শট জিডির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, জিডির পরপরই তদন্ত শুরু করা হয়েছে।

ট্যাগ: নারী
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close