৪৮ ঘন্টার মধ্যে শিক্ষানবিশ আইনজীবীদের দাবি পূরণ

১৭ নভেম্বর ২০২০, ০৭:৩১ PM
আইনমন্ত্রীর বাসার সামনে আইনের এই শিক্ষার্থীরা অবস্থান

আইনমন্ত্রীর বাসার সামনে আইনের এই শিক্ষার্থীরা অবস্থান

করোনাকালে বিশেষ বিবেচনায় এমসিকিউ উত্তীর্ণদের ভাইভা পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইপূর্বক অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির দাবিতে আইনমন্ত্রী আনিসুল হকের বাসার সামনে অবস্থান নিয়েছেন শিক্ষানবিশ আইনজীবীরা। আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে ভাইভার মাধ্যমে অ্যাডভোকেট তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে ৪৮ ঘন্টা সময় নিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে আইনমন্ত্রীর বাসার সামনে অবস্থান নেওয়া শিক্ষানবিশ আইনজীবীদের মন্ত্রী এ আশ্বাস দেন। মন্ত্রীর আশ্বাসে ইতোমধ্যে তার বাসভবন থেকে সরে আসতে শুরু করেছেন শিক্ষানবিশ আইনজীবীরা।

এর আগে দুপুর তিনটা থেকে আইনমন্ত্রীর বাসার সামনে আইনের এই শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। অবস্থান কর্মসূচিতে তিন শতাধিক শিক্ষানবিশ আইনজীবী অংশগ্রহণ করেন।

কর্মসূচি পালনকারীরা জানান, করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। এর মাঝে এমসিকিউ উত্তীর্ণ প্রায় ১৩ হাজার শিক্ষার্থীর লিখিত পরীক্ষা নেওয়ার চেষ্টা করেও বার কাউন্সিল ব্যর্থ হয়েছে। দীর্ঘ তিন বছর পর এমসিকিউ পরীক্ষা হলেও লিখিত ও ভাইভা পরীক্ষা না নেওয়ায় আমরা বেকার দিনযাপন করছি।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, করোনা বিবেচনায় যৌক্তিক দাবি মেনে নিয়ে লিখিত পরীক্ষা মওকুফ এবং ভাইভার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষানবিশদের আইনজীবী সনদ দিতে হবে।

এদিকে একই দাবিতে শিক্ষার্থীরা এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে ১৩৫ দিনের প্রতীকী অনশন পালন করেন। কিন্তু এরপরও কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ না নেওয়ায় তারা মশাল মিছিল করেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এসব শিক্ষানবিশ আইনজীবী তাদের দাবি আদায়ে শাহবাগে অবস্থান নেন। এরপর তারা বনানীতে গিয়ে আইনমন্ত্রীর বাসার সামনে অবস্থান নেন।

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
close