শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অটোপাস চান না জাপা মহাসচিব

১৬ নভেম্বর ২০২০, ০৩:৫৮ PM
জিয়াউদ্দিন আহমেদ বাবলু

জিয়াউদ্দিন আহমেদ বাবলু © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অটোপাস দেয়া উচিত নয় জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, কোনো দেশে আট মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে না।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মৎস্যজীবী পার্টির পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, হাট-বাজার, সিনেমা হলসহ সব প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অটোপাসের ব্যবস্থা করা হয়েছে। একটি জাতির মেরুদণ্ড হচ্ছে তাদের সে দেশের শিক্ষার্থীরা। ফলে কোনো দেশে আট মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে না।

তিনি বলেন, এখন গ্রামাঞ্চলের ছোট্ট ছোট্ট জলাশয়ও ক্ষমতাসীনদের দখলে। আবার গ্রাম্য বাজারে মাছ বিক্রি করতেও ক্ষমতাসীনদের টোল দিতে হয়, এটা সভ্য সমাজে বেমানান।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, দেশ থেকে ১ হাজার কোটি টাকা পাচার হয়েছে। কিন্তু সরকার পাচার হওয়া টাকা দেশে ফেরত আনতে উদ্যোগ নিচ্ছে না। অবৈধভাবে সম্পদ অর্জনের স্পৃহা কাজ করলে, গণমানুষের জন্য ভালোবাসা তৈরি হয় না।

যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে মাউশির নতুন বিজ্ঞপ্তি জারি
  • ০২ এপ্রিল ২০২৬
মা‌র্কিন দূতাবাস ঘোষণা করেছে ফ্রিডম ২৫০ তহবিল, করুন আবেদন
  • ০২ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬