করোনায় আরও ২১ জনের মৃত্যু, আক্রান্ত ২১৩৯

১৬ নভেম্বর ২০২০, ০৩:৪৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে; এ নিয়ে মোট ৬২১৫ জনের মৃত্যু হলো।  গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ২১৩৯ জন।  এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনে।  

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ২১৫ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জন। এর মধ্যে ১ হাজার ৬০৪ জনসহ সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ট্যাগ: করোনা
পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ, ভাঙনের ঝুঁকি থেকে রক্ষা পাচ্ছে …
  • ২৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বয়স ভুল সংশোধনের নীতিমালা প্রকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি ১১ নির্দেশনা দিল জাতীয় বিশ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিট…
  • ২৩ এপ্রিল ২০২৬
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ২৩ এপ্রিল ২০২৬
মাধ্যমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা দিল মাউশি
  • ২৩ এপ্রিল ২০২৬