মাস্ক পরা নিশ্চিতে রাজধানীতে বসছে মোবাইল কোর্ট

১৬ নভেম্বর ২০২০, ০২:০৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে রাজধানীতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২/৩ দিনের মধ্যেই ভ্রাম্যমামন আদালতের কার্যক্রম শুরু হবে।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

তিনি বলেন, করোনা মোকাবেলায় ইতোমধ্যেই অনেক পদক্ষেপ নিয়েছি। অলরেডি আমরা গতকাল বলে দিয়েছি- যাতে ঢাকাতেও বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট বা ল-এনফোর্সিং এজেন্সি (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) যাতে আরেকটু স্ট্রং (শক্ত অবস্থানে) হয়।’

কবে থেকে এটা দেখা যাবে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আশা করি আগামী ২/৩ তিনদিনের মধ্যে দেখা যাবে।’

Update News বদলির তদবির নিয়ে ডিপিইতে যাওয়া যাবে না

ট্যাগ: করোনা
এবার রাস্তায় নামছেন প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ পাওয়া ১৪ হাজা…
  • ২৩ এপ্রিল ২০২৬
আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ প্রি-ইভেন্ট সেশন অনুষ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ নেতাদের নিয়ে ঢাবিতে বৈঠকে …
  • ২৩ এপ্রিল ২০২৬
মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬
যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এক বছরে ১৪০ জন অপহৃত, আতঙ্কে টেকনাফের মানুষ
  • ২৩ এপ্রিল ২০২৬