সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী মারা গেছেন

১৬ নভেম্বর ২০২০, ১১:৪১ AM
কর্নেল (অব.) শওকত আলী

কর্নেল (অব.) শওকত আলী © সংগৃহীত

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী মারা গেছেন। তার ছেলে খালেদ শওকত আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। শওকত আলী আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন।

জানা গেছে, কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন কর্নেল শওকত আলী। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ২৯ অক্টোবর তিনি সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে বেশ কয়েদিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি। সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আজ ইন্তেকাল করেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। কর্নেল শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দুই ছেলে ও এক কন্যার জনক। ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল, তাতে শওকত আলীও আসামি ছিলেন। তিনি মুক্তিসংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬