দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই: রওশন

১৫ নভেম্বর ২০২০, ০৮:০৮ PM
শেখ হাসিনা ও রওশন এরশাদ

শেখ হাসিনা ও রওশন এরশাদ © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। উনি ছাড়া বিকল্প কেউ নেই। বিকল্প কাউকে দেখি না। তাকেই এ দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।

আজ রবিবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে আনা সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, আমরা সংসদ থেকে বাসায় গিয়েই শুয়ে পড়ি। আর প্রধানমন্ত্রী রাত-দিন ২৪ ঘণ্টা কাজ করে চলেছেন। এটা কী করে সম্ভব তা ভেবে আশ্চর্য হয়ে যাই। তিনি দেশ ও দেশের জনগণের জন্য এত পরিশ্রম করে যাচ্ছেন, দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন, দেশ অনেক এগিয়েই গেছে। তার নেতৃত্বে আরও এগিয়ে যাবে তাতে কোনও সন্দেহ নেই।

জাতির পিতাকে স্মরণ করে রওশন এরশাদ বলেন, হাজার বছরের পরাধীনতার গ্লানি থেকে দেশ মুক্ত হয়েছে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। তিনি স্বাধীন না করলে স্বাধীন দেশ পেতাম না। সংসদে এসে আমরা সংসদ সদস্য হতাম না। বক্তব্যও দিতে পারতাম না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে পেয়েছি, ৫৫ বছর ৫ মাস বাঁচতে দিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ঘাতকের নিষ্ঠুর বুলেটের আঘাতে প্রাণ না হারালে শতায়ু হতে পারতেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ গোটা জাতির জন্য আননন্দঘন সময়। জাতি আজ শ্রদ্ধাভরে বঙ্গবন্ধুকে স্মরণ করছে। বঙ্গবন্ধুর স্বাধীনতার স্থপতি হওয়া আকস্মিক কোনও ঘটনা নয়। বিষয়টি এমন নয় যে, বাঙালি হঠাৎ করে স্বাধীনতা পেয়ে গেছে। ছাত্র অবস্থা থেকে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। রাষ্ট্রভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, ৬৬’র ছয় দফা দিয়ে স্বাধীনতার সাকো তৈরি করে দিয়েছিলেন বঙ্গবন্ধু। ’৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, একাত্তরের মুক্তিযদ্ধ, প্রতিটি গণতন্ত্রিক আন্দোলনে বঙ্গবন্ধুর নেতৃত্ব ছিল কিংবদন্তিতুল্য।

লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিব…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence