হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত

১৫ নভেম্বর ২০২০, ০১:৪২ PM
হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত করা হয়েছে

হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত করা হয়েছে © ফাইল ফটো

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর আল্লামা শাহ আহমদ শফীর উত্তরসূরী নির্বাচনে সম্মেলন চলছে। আজ সকাল সাড়ে ১০টায় হাটহাজারী মাদ্রাসায় সংগঠনটির শীর্ষ নেতাদের উপস্থিতিতে এ সম্মেলন শুরু হয়। এসময় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সম্মেলনে উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা মামুনুল হক সহ প্রায় চারশ’ নেতা।

হেফাজতের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে কর্মী-সমর্থকদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। হেফাজতের আমীর ও মহাসচিব হিসেবে আলোচনায় আছেন আল্লাামা জুনায়েদ বাবুনগরী ও মাওলানা নূর হোসাইন কাসেমী।

তবে সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানীর সমর্থকরা। তাদের বক্তব্য, সম্মেলনের পুরো প্রক্রিয়াটিই অবৈধ। তারা সম্মেলনেও আমন্ত্রণও পাননি বলে জানা গেছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close