আড়াই লাখ টাকায় বিক্রি হল ২২ কেজির মাছ

১৪ নভেম্বর ২০২০, ০৯:০২ PM

© সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে একটি ভোল মাছ ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে। শনিবার সকালে পাথরঘাটার মৎস্য আড়তদার ছগির হোসেনের আড়ত থেকে স্থানীয় পাইকার ইউসুফ মিয়া মাছটি কেনেন। মাছটির ওজন ছিল ২২ কেজি।

পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়তদার সমিতির সদস্য সগির হোসেন বলেন, সুন্দরবন এলাকার জেলে সুকুমার বহাদ্দার আজ সকালে আমাদের আড়তে ভোল মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। এ সময় তিনি মাছটির দাম হাঁকেন সাড়ে চার লাখ টাকা।

তিনি জানান, পরে ইউসুফ মিয়া ২২ কেজির ভোল মাছটি ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন। সে হিসাবে প্রতি কেজি মাছের দাম পড়েছে ১১ হাজার ২৫০ টাকা।

ইউসুফ মিয়া বলেন, আন্তর্জাতিক বাজারে এই মাছের ব্যাপক চাহিদা আছে। এ জন্য তিনি এত দাম দিয়ে মাছটি কিনেছেন।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, তিনটি মাছের এয়ার ব্লাডার বা বায়ুথলি বেশ দামি। মাছ তিনটি হলো কোরাল, ভোল ও মেদ মাছ। ভোল মাছ গভীর সাগরের মাছ। এখন এই মাছ কম ধরা পড়ে।

তিনি বলেন, মাছটি স্বাদে অনন্য। ভোল মাছ বিদেশে রপ্তানি হয়। বিদেশে এই মাছ বিভিন্ন হোটেলে স্যুপ রান্নায় ব্যবহৃত হয়। এ ছাড়া দামি ওষুধ তৈরিতেও এই মাছের অংশ ব্যবহার করা হয়।

শেরপুরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
  • ০৩ এপ্রিল ২০২৬
জগন্নাথ হলে কবি নজরুল কলেজছাত্রকে রাখা নিয়ে তর্ক-বির্তক, ঢা…
  • ০৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলার সময় জামায়াত নেতার ভাইসহ আটক ৬
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে উপস্থিতি ৮৬ …
  • ০৩ এপ্রিল ২০২৬
‘সুদর্শন পুরুষ’ এডলফ খানকে ঢাবির কার্জন হলে আটকে রেখেছেন এক…
  • ০৩ এপ্রিল ২০২৬
আওয়ামী লীগ নেতাকে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত…
  • ০৩ এপ্রিল ২০২৬