শিক্ষানবিশ আইনজীবীদের মশাল মিছিলে পুলিশের লাঠিচার্জ

১৪ নভেম্বর ২০২০, ০৭:৫৬ PM
মশাল মিছিল করছেন শিক্ষানবিশ আইনজীবীরা

মশাল মিছিল করছেন শিক্ষানবিশ আইনজীবীরা © সংগৃহীত

প্রিলিমিনারিতে উত্তীর্ণদের তালিকাভুক্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে শিক্ষানবিশ আইনজীবীরা। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু করে তারা। মিছিল নিয়ে শাহবাগের দিয়ে যাওয়ার সময় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের সামনে গেলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

করোনার কারণে লিখিত পরীক্ষা বাতিল করে প্রিলিমিনারিতে উত্তীর্ণদের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির দাবিতে কয়েকমাস ধরে আন্দোলন করছেন তারা। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ সন্ধ্যায় মশাল মিছিলের কর্মসূচি ছিল।

তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, কোনো ধরনের পূর্ব অনুমতি ছাড়া রাজপথে মশাল মিছিল করায় এবং জনগণের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।

যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close