নেপালকে ২-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

১৩ নভেম্বর ২০২০, ০৮:৪৬ PM
বিজয়ের পর উল্লাস করছে বাংলাদেশের ফুটবলাররা

বিজয়ের পর উল্লাস করছে বাংলাদেশের ফুটবলাররা © সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসের দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেই জয়ের দেখা পেল বাংলাদেশ ফুটবল দল। সফরকারী নেপালকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে দুই প্রীতি ম্যাচের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জেমি ডের দল। শুধু তাই নয়, এই জয় দিয়ে নেপালের বিপক্ষে টানা তিন ম্যাচে হারের প্রতিশোধ নিলেন জামাল ভূঁইয়ারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ১০ মিনিটে জীবনের দুর্দান্ত গোলে লিড পায় স্বাগতিকরা। এর পরেই খানিকটা ডিফেন্সিভ ফুটবল খেলতে থাকে জেমিডের শিষ্যরা।

পাল্টা আক্রমণ করেছে নেপালও কিন্তু বাংলাদেশের ডিফেন্ডারদের ফাঁকি দিতে পারেনি সফরকারী দলের ফরোয়ার্ডরা। তাইতো ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে নেপাল।

দ্বিতীয়ার্ধে আরও গুছানো ফুটবল খেলেছে ডেমি ডের দল। নেপালের রক্ষণভাগ ভেঙ্গে বেশ কয়েকবার ঢুকে পরেছিল ডি বক্সেও। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি বাংলাদেশ। ম্যাচের ৮০ মিনিটে স্কোর লাইন দ্বিগুণ করে মাহবুবুর রহমান।

এর পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি নেপালিরা। শেষ পর্যন্ত ২-০ গোলের লজ্জার হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। আগামী ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

ট্যাগ: ফুটবল
মাভাবিপ্রবিতে প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাথমিকে অনলাইন ক্লাস নিয়ে নতুন তথ্য জানালেন গণশিক্ষা প্রত…
  • ০৬ এপ্রিল ২০২৬
তনু হত্যা: ১০ বছর পর যে তিন জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিল…
  • ০৬ এপ্রিল ২০২৬
মেহেরপুরে অস্ত্র ও মাদকসহ আটক ২
  • ০৬ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কী হয়ে…
  • ০৬ এপ্রিল ২০২৬
পেঁয়াজের হাটে ভিড় বাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কে যানজট
  • ০৬ এপ্রিল ২০২৬
close