ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কী হয়েছিল?

০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী © ভিডিও থেকে সংগৃহীত

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বয়কট করেছেন স্থানীয় সাংবাদিকরা। অনুষ্ঠান স্থল থেকে সাংবাদিকদের চলে যেতে বলার পর অনুষ্ঠানে আসা শিক্ষকরা সাংবাদিকদের সঙ্গে ‘খারাপ আচরণ’ করেছেন এমন অভিযোগে সাংবাদিকদের অনুষ্ঠান বয়কট করে বাইরে অবস্থান করতে দেখা যায়। 

এ ঘটনায় অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিক নেতারা বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সেখানে শিক্ষামন্ত্রী পুরো পরিস্থিতি সাংবাদিকদের বোঝানোর চেষ্টা করেন। পরে সাংবাদিকরা তাদের সাথে ঘটনা শিক্ষামন্ত্রীর কাছে বর্ণনা করেন। এমন পরিস্থিতি প্রশ্ন উঠেছে আসলে ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানের সাংবাদিকদের সঙ্গে কী হয়েছিল।

জানা গেছে, সোমবার সকালে ময়মনসিংহের টাউনহলের তারেক স্মৃতি অডিটরিয়ামে পৌঁছান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় ঢাকা থেকে যাওয়া এবং স্থানীয় সাংবাদিকরা শিক্ষামন্ত্রীর ছবি তুলছিলেন। একই সময় অডিটোরিয়ামে উপস্থিত অনেকেই সেখানে ছবি তুলছিলেন।

শিক্ষামন্ত্রী বক্তব্য দেওয়ার সময় অডিটোরিয়ামে উপস্থিত শিক্ষকদের দেখতে পারছিলেন না। এ সময় তিনি স্টেজের ওপর থেকেই সাংবাদিকদের দুই পাশে সরে যেতে বলেন। পরে শিক্ষকদের সঙ্গে ফেস টু ফেস কথা বলার জন্য স্টেজ থেকে নিচে নেমে আসেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে অডিটোরিয়ামে উপস্থিত এক শিক্ষক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষামন্ত্রী স্টেজ থেকে নামার পর অনেক ক্যামেরাম্যান তার ভিডিও করছিলেন। এ সময় মন্ত্রীর কথা বলতে সমস্যা হচ্ছিল। তখন মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আপনারা সার্কিট হাউজে যান, আমি সেখানে আপনাদের ব্রিফ করব। এখানে আমি তিন ঘণ্টা কথা বলব। এই তিন ঘণ্টা আপনারা কী ফুটেজ নেবেন।’ শিক্ষামন্ত্রীর এমন কথার পর অডিটোরিয়ামে উপস্থিত সংসদ সদস্য এবং স্থানীয় বিএনপি নেতারা সাংবাদিকদের সার্কিট হাউজে চলে যেতে বলেন। এ সময় একজন শিক্ষকের সঙ্গে এক সাংবাদিকের বাকবিতণ্ডা হয়। তখন স্থানীয় সাংবাদিকরা অডিটোরিয়াম থেকে বের হয়ে বাইরে অবস্থান নেন। 

এদিকে এই ঘটনায় মতবিনিময় সভা শেষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলেন স্থানীয় সাংবাদিক নেতারা। এ সময় শিক্ষামন্ত্রী ড. মিলন সাংবাদিকদের পুরো বিষয়টি বোঝান এবং সার্কিট হাউজে ব্রিফ করবেন বলে জানান।

রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬