রাজধানীতে ছয় বাসে আগুন

১২ নভেম্বর ২০২০, ০৩:৫৭ PM
বাসে আগুন

বাসে আগুন © সংগৃহীত

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপ নির্বাচন চলার মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ছয়টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে সোয়া ২টার মধ্যে এসব ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার। তিনি বলেন, বংশাল, শাহবাগ, মতিঝিল, খিলগাঁও, প্রেসক্লাব ও গোলাপশাহ মাজার এলাকায় ছয়টি বাসে আগুন দেয়া হয়েছে।

তিনি বলেন, খবর পেয়ে আমাদের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিভিয়েছেন। কেউ হতাহত হননি। যেসব গাড়িতে আগুন দেওয়া হয়েছে, তার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের একটি গাড়িও আছে।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বলেন, কয়েকটি জায়গায় বাসে আগুনের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, এসব ঘটনা নির্বাচন কেন্দ্রিক। কারা জড়িত এ বিষয়টা পরে জানাব।

ওই এলাকাগুলোতে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ চলছে।

ট্যাগ: আগুন
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬