যুক্তরাষ্ট্রের ভোট গণনা ৫ দিনে, আমাদের ৩/৪ মিনিটে শেষ: সিইসি

১২ নভেম্বর ২০২০, ১২:৩৬ PM
কে এম নুরুল হুদা

কে এম নুরুল হুদা © ফাইল ফটো

বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু শেখার আছে যুক্তরাষ্ট্রের উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, তাদের ভোট গণনা করতে লাগে চার থেকে পাঁচ দিন, আর আমাদের ৩/৪ মিনিটেই শেষ হয়ে যায়। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) উত্তরার আইইএস স্কুল কেন্দ্রে নিজে ভোট দেওয়া শেষে এ কথা বলেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোট ভালোভাবে হচ্ছে। ঢাকা-১৮ আসনের নির্বাচনে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের অভিযোগ সঠিক নয়, ভোট ভালো হচ্ছে। কোনো কোনো কেন্দ্রে বিএনপি নিজেই এজেন্ট দেয়নি বলে দাবি করেন তিনি। এসময় ইভিএমে ভোটার উপস্থিতি কম থাকার কারণ জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, বিষয়টি সঠিকভাবে বলা যাচ্ছে না।

এর আগে, বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, কেন্দ্র থেকে আওয়ামী লীগের লোকজন বিএনপির পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিচ্ছেন। ভয়ভীতি দেখাচ্ছেন ভোটারদের। এসব কাজে সহযোগিতা করছে পুলিশ। আজ সকাল সাড়ে ৯টায় মালেকা বানু উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে তিনি এসব কথা বলেন।

গলা কাটা অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে এলো দ্বিতীয় শ্রেণির ছাত্…
  • ০২ মার্চ ২০২৬
এবার লেবাননের ৫৩টি গ্রাম খালি করে দিতে বলল ইসরায়েল
  • ০২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালী বন্ধ, ভারতের তেলের ভাণ্ডার কি শেষ হওয়ার পথে?
  • ০২ মার্চ ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবারও ফিরছে শিক্ষক রাজনীতি, শিক্ষার…
  • ০২ মার্চ ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমতে পারে তাপমাত্রা
  • ০২ মার্চ ২০২৬
এনসিপি জুলাইয়ের এস্টাবলিশমেন্ট, জুলাইয়ের স্পিরিট না: আপ …
  • ০২ মার্চ ২০২৬