রাতের ঢাকায় নিরাপদ বোধ করেন ৮৫ শতাংশ মানুষ

১২ নভেম্বর ২০২০, ১২:৪২ AM
প্রতীকী

প্রতীকী

রাতের ঢাকায় চলাচলে ৮৫ শতাংশ মানুষ নিরাপদ বোধ করে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম। দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে উন্নতি হচ্ছে। বুধবার ডিজিটাল সেন্টার চালুর ১০ বছর পূর্তি উপলক্ষে এক অনলাইন সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, আমাকে মাঝে মাঝে বিদেশি রাষ্ট্রের মন্ত্রীরা প্রশ্ন করেন যে, বাংলাদেশের ম্যাজিক কী? এত অল্প সময়ে ভিন্ন খাতে বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন হলো? ঢাকা শহরে এমন খুব কম দিন ছিল যেদিন একটা খুন হতো না। এখন দেখা গেছে ৮৫ শতাংশ মানুষ মনে করে যে, ঢাকা শহরে রাতে চলাচল করা নিরাপদ। স্বাচ্ছন্দ্যে চলাচল করা যায়।

তিনি বলেন, এই যে পরিবর্তন সেগুলো তরুণদের হাত ধরে যাদের দিকে আমরা তাকিয়ে আছি উন্নত বাংলাদেশ গড়ার। একজন মন্ত্রী হিসেবে তাদের সৃজনশীল পরিকল্পনা দেখে আমি আশ্চর্য হই। তাদের কারণে আমাদের বিশ্বাস করতেই হয় যে, আগামী দিনে আমাদের যে স্বপ্ন আছে তা পূরণ হবে।

ম্যাজিকের ব্যাখ্যা দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এখানে ম্যাজিকটা হলো যে, মূল কথায় আমাদের প্রধানমন্ত্রী। তিনি যে বিষয়গুলোকে যুক্ত করেছেন তার মধ্যে অন্যতম মূল বিষয় তথ্য-প্রযুক্তি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যারা তার কর্মীআছি আমরা যদি একত্রে কাজ করে যেতে পারি তাহলে এই দেশে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬