এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা মঙ্গলবার

০৮ নভেম্বর ২০২০, ০৪:২৯ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ © ফাইল ফটো

আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) স্কুল-কলেজ শিক্ষকদের এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষক কর্মচারীদের বাতিল বা স্থগিত হয়ে যাওয়া এমপিওর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এসব তথ্য জানিয়ে আদেশ জারি করা হয়েছে। মঙ্গলবারের ওই বৈঠকে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব, বেসরকারি কলেজ শাখার উপসচিব, বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত থাকবেন।

ট্যাগ: এমপিও
ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
  • ১৩ এপ্রিল ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি—দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ১৩ এপ্রিল ২০২৬
একাদশ-দ্বাদশের পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি মূল্যায়নকারী নেবে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
এআই ব্রাউজার ‘অ্যাটলাস’: গুগল ক্রোমের জন্য নতুন চ্যালেঞ্জ?
  • ১৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ এপ্রিল ২০২৬