নারীদের হিজাব, পুরুষের টাখনুর ওপর পোশাক পরতে বিজ্ঞপ্তি

২৯ অক্টোবর ২০২০, ০৩:৩১ PM
জনস্বাস্থ ইনস্টিটিউট

জনস্বাস্থ ইনস্টিটিউট © ফাইল ফটো

অফিস চলাকালীন মুসলিম নারীদেরকে হিজাব এবং পুরুষদেরকে টাখনুর ওপর কাপড় পরার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট।

বুধবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম এ নির্দেশনা দেন। তবে এটা সরকারি বিধি অনুযায়ী নয় বরং অফিসের কর্মচারীদের মধ্যে ধর্মীয় অনুশাসনের চর্চা করতেই এই নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞপ্তিতে তিনি লিখেছেন, ‘অত্র ইন্সটিটিউটের সকল কর্মকর্তা কর্মচারিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাখনুর উপরে এবং মহিলা হিজাবসহ টাখনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

মূল বিজ্ঞপ্তি

সরকারি চাকুরিবিধিতে এমন নির্দেশনা দেওয়ার এখতিয়ার তার রয়েছে কিনা অথবা সরকারি কোনও বিজ্ঞপ্তি দেয়া হয়েছে কিনা- এমন প্রশ্ন করলে ডা. মুহাম্মদ আব্দুর রহিম গণমাধ্যমকে বলেন, ‘ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। টাখনুর উপরে যদি পুরুষ কাপড় পড়ে তাহলে তার কোনও গুনাহ নাই, টাখনুর নিচে পরলে সে কবিরা গুনাহ করলো। একইভাবে নারীদের জন্যও সেটা প্রযোজ্য, নারীরা পর্দার ভেতরেই সুন্দর। টাখনুর নিচে কাপড় পরলে তার কবিরা গুনাহ হবে না। এই জিনিসটা আমাদের দেশে উঠে গেছে।’

প্রতিষ্ঠান পরিচালক হিসেবে এ বিজ্ঞপ্তি দিতে পারেন কিনা অথবা এটা কোনও সরকারি নির্দেশ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আমার অফিসের জন্য নির্দেশ দিয়েছি। আমাদের দেশ মুসলিম কান্ট্রি, আমি আমাদের দেশে আমার অফিসে এভাবে সজ্জিত হয় আমার কাছে ভালো লাগবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যেমন সম্ভাবনা দেখেন রফিক
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইউরোপের এক দেশ
  • ১৪ এপ্রিল ২০২৬
বর্ষবরণ অনুষ্ঠানে এমপিকে বাধা, সমর্থকদের ওপর হামলার অভিযোগ
  • ১৪ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার খোঁজ নিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
প্রায় দেড় যুগ পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু কাল
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলা বর্ষপঞ্জি বাংলাদেশে কতটা ব্যবহার হচ্ছে?
  • ১৪ এপ্রিল ২০২৬