জয়পুরহাটে প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক রিফাত

২৫ অক্টোবর ২০২০, ১০:৪৬ PM
ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি রিফাত আমিন রিয়ন

ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি রিফাত আমিন রিয়ন © টিডিসি ফটো

জয়পুরহাট জেলা প্রগতিশীল ছাত্র জোটের নতুন সমন্বয়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি রিফাত আমিন রিয়ন।

রবিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জেলা ছাত্র ইউনিয়ন কার্যালয়ে প্রগতিশীল ছাত্র জোটের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে ছাত্র ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

প্রগতিশীল ছাত্র জোটের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি থেকে জানা গেছে, ২৬ আক্টোবর সোমবার থেকে ছয় মাসের (৬ মাস) জন্য জয়পুরহাট জেলা প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি রিফাত আমিন রিয়ন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি রিফাত আমিন রিয়ন, ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা, ছাত্র ফ্রন্ট দফতর সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।

এর আগে আজ (২৫ আক্টোবর) রবিবার পর্যন্ত ভারপ্রাপ্ত থেকে এই দায়িত্ব পালন করেছেন ছাত্র ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close