সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত, নৌযানসমূহকে সতর্ক থাকার নির্দেশ

২৪ অক্টোবর ২০২০, ১০:৪৯ AM
আবহাওয়ার পূর্বাভাসে সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে

আবহাওয়ার পূর্বাভাসে সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে © ফাইল ফটো

সৃষ্ট স্থল নিম্নচাপটি মানিকগঞ্জ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করায় সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।এদিকে, নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের উত্তর-পশ্চিম অংশ থেকে বিদায় নিয়েছে। খবর: বাসস।

আজ বৃহস্পতিবার আবহাওয়ার এক সতর্কবার্তায় বলা হয়েছে, ফরিদপুর ও মাদারীপুর অঞ্চল ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরো উত্তর দিকে এগিয়ে গত মধ্যরাতে স্থল নিম্নচাপ আকারে মানকিগঞ্জ ও তার কাছাকাছি এলাকায় (২৩.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯.৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছিল।

এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে তা দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় বায়ুচাপ পার্থক্যের কারণে অবস্থান করছে এবং এতে গভীর মেঘের সৃষ্টি হচ্ছে।

স্থল নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে গভীর সমুদ্রে বিচরণ না করতে বলা হয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close