শেখ হাসিনা ও খালেদা জিয়ার মুক্তির জন্য লড়েছিলেন ব্যারিস্টার রফিক

২৪ অক্টোবর ২০২০, ১০:০২ AM
ব্যারিস্টার রফিক-উল হক, শেখ হাসিনা এবং খালেদা জিয়া

ব্যারিস্টার রফিক-উল হক, শেখ হাসিনা এবং খালেদা জিয়া © সংগৃহীত

প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক ঢাকার আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাজি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে ‍তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ব্যারিস্টার রফিক-উল হক ১৯৩৫ সালের ২ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর তিনি এলএলবি ডিগ্রি করেন। ১৯৬০ সালে কলকাতা উচ্চ আদালতে আইনজীবী হিসেবে তিনি কাজ শুরু করেন। পরে যুক্তরাজ্য থেকে বার অ্যাট ল’ করেন। তিনি ১৯৬২ সালে ঢাকার উচ্চ আদালতে যোগ দেন।

১৯৭৫ সালে আপিল বিভাগে জ্যেষ্ঠ আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। ১৯৯০ সালে অ্যাটর্নি জেনারেল করা হয়েছিল তাকে। সাবেক এই অ্যাটর্নি জেনারেল সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আলোচিত ছিলেন।

তত্ত্বাবধায়ক সরকার আমলে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অনেক রাজনীতিবিদের মুক্তির জন্য লড়েছিলেন তিনি। সুপ্রিম কোর্টে তাদের জন্য আইনি লড়াই করে আলোচনায় ছিলেন ব্যারিস্টার রফিক।

আদ-দ্বীন হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তবিবুর রহমান আকাশ বলেন, সকাল সাড়ে ১০টায় হাসপাতাল সংলগ্ন মসজিদে তার জানাজার পর পল্টনের বাড়িতে নেওয়া হবে মরদেহ। সেখান থেকে নেওয়া হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। বাদ জোহর জানাজার পর মরদেহ নেওয়া হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে জানাজার পর বনানী কবরস্থানে দাফন করা হবে বিকালে ব্যারিস্টার রফিককে।

ফুসফুসে সংক্রমণসহ নানা জটিলতায় গত ১৫ অক্টোবর আদ-দ্বীন হাসপাতালে ভর্তি ছিলেন ব্যারিস্টার রফিক। তার স্ট্রোকও হয়েছিল। গত মঙ্গলবার লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে। হাসপাতালটির মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন জানান, আজ শনিবার সকাল সাড়ে ৮টায় ব্যারিস্টার রফিক-উল হক মৃত্যুবরণ করেন।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬