সিনহা হত্যা মামলার ইতিবাচক অগ্রগতি হয়েছে: র‌্যাব ডিজি

২৩ অক্টোবর ২০২০, ১০:২২ PM
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন © সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তদন্তের ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আজ শুক্রবার রাজধানীর রমনা কালী মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল মামুন এ কথা জানান।

আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে এই মামলার (সিনহা হত্যাকাণ্ড) নিষ্পত্তি হবে। মামলার তদন্তের ইতিবাচক অগ্রগতি আছে। তদন্তের স্বার্থে বেশি কিছু বলা সমীচীন হবে না।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার, ফাঁড়ি ইনচার্জ লিয়াকত আলীসহ এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬