১ নভেম্বর খুলছে জাতীয় জাদুঘর

২১ অক্টোবর ২০২০, ১১:৪৫ AM
জাতীয় জাদুঘর

জাতীয় জাদুঘর © ফাইল ফটো

রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘর দর্শনার্থীদের জন্য আগামী ১ নভেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে। করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে জাদুঘর সাময়িক বন্ধ রাখা হয়।

ইতিমধ্যে সরকার সব অফিস-আদালত খুলে দিয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। এ অবস্থায় জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের ১৮৭তম সভায় সাময়িক বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের গেটে কোন টিকিট বিক্রি হবে না। সভার সিদ্ধান্ত মোতাবেক আগ্রহী দর্শনার্থীরা জাতীয় জাদুঘরের ওয়েবসাইট (http://bangladeshmuseum.gov.bd)-এর ই-টিকিট বাটন থেকে অথবা (http://nationalmuseumticket.gov.bd) রেজিস্ট্রেশন-পূর্বক টিকিট অনলাইনে কেটে পরিদর্শন করতে পারবেন।

জাতীয় জাদুঘরে প্রবেশের ক্ষেত্রে আবশ্যিকভাবে মুখে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্বসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রাথমিকভাবে দৈনিক ৫০০-৮০০ জন দ্শক জাদুঘর পরিদর্শন করতে পারবেন।

মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে…
  • ২২ মার্চ ২০২৬
জামিনে মুক্তি পেয়েই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা ছাত্রলী…
  • ২২ মার্চ ২০২৬
ফেসবুকে পরিচয়-প্রেম, মেডিকেল পড়ুয়া ছাত্রীকে বিয়ের আগের দিন…
  • ২২ মার্চ ২০২৬
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে এক তরুণ, অসহায় প…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence