দেবী দুর্গা শত্রু বধ করে পৃথিবীতে শান্তি এনেছেন: স্বাস্থ্যমন্ত্রী

১৬ অক্টোবর ২০২০, ০৯:০৭ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

দেবী দুর্গা অসুর বধ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার দুর্গা মন্দিরের কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা বিশ্ব এখন আরেক অসুরের সঙ্গে যুদ্ধ করছে। সেই অসুর হচ্ছে করোনা নামক অসুর। এখন আমাদের সবাই মিলে ওই অসুরকে বধ করতে হবে। আসন্ন শারদীয় দুর্গোৎসবে দেবীর কাছে সনাতন ধর্মের মানুষের প্রার্থনা হবে বাংলাদেশসহ সারা বিশ্ব যেন করোনা নামক অসুর থেকে মুক্ত হতে পারি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের প্রতিষেধক টিকা পুরোপুরি এখনো আবিষ্কার হয়নি। যে টিকাটি ভালো সেই টিকাই আমাদের দেশে আনা হবে। প্রতিষেধক টিকা না আসা পর্যন্ত সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close