ট্রেনের ধাক্কায় চূর্ণবিচূর্ণ প্রাইভেট কার

১৬ অক্টোবর ২০২০, ০৭:৪৭ PM
ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেট কার

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেট কার © সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার ভাঙ্গাগেট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি কন্যাশিশু রয়েছেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ভৈরব সেতু সংলগ্ন ভাঙা গেট এলাকার ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি লোকাল ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। ওই সময় নওয়াপাড়ার ব্রিজের কাছে একটি প্রাইভেট কার রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে অজ্ঞাত পুরুষ (৩৫), নারী (৩০) ও একটি শিশু (৫) দুর্ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় আরেকজন পুরুষ (৪০), নারী (৩৫) ও শিশুকে (১) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে সন্ধ্যার পর আরেকজনের মৃত্যুর তথ্য এসেছে।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশনমাস্টার মহাসিন রেজা বলেন, ভাঙ্গাগেট রেলক্রসিংটি অবৈধ। এই রেলক্রসিং অতিক্রম করার সময় একটি প্রাইভেট কারের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা মেইল ট্রেনের ধাক্কায় চারজন মারা গেছেন। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় পাই এবং আহত অবস্থায় চারজনকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে আরো একজন মারা যায়। অবস্থা গুরুতর হওয়ায় আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

সাভারে অনির্দিষ্টকালের জন্য দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা
  • ০১ এপ্রিল ২০২৬
ইউজিসির হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ‘মাঝারি মানের সন্তো…
  • ০১ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু
  • ০১ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের সিট প্ল্যান প্রকাশ, দেখবেন যেভাবে
  • ০১ এপ্রিল ২০২৬
কু‌ড়িগ্রামে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০১ এপ্রিল ২০২৬
জাপানে ৫ মাত্রার ভূমিকম্প
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence