করোনায় আক্রান্ত শিক্ষা সচিবকে সিএমএইচে ভর্তি

১৫ অক্টোবর ২০২০, ০৩:১৫ PM
মো. মাহবুব হোসেন

মো. মাহবুব হোসেন © ফাইল ফটো

করোনায় আক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সচিব মো. শাহজাহান। তিনি বলেন, আজ সকালে শিক্ষা সচিবকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি প্রচণ্ড জ্বর, কাশি, পেটের পীড়া ও অরুচিতে ভুগছেন।

গত ৭ অক্টোবর সচিব মো. মাহবুব হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন। তিনি এতদিন নিজ বাসায় চিকিৎসা নিয়েছেন অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬