চলতি মাসে দেশে আঘাত হানবে ঘূর্ণিঝড়

০২ অক্টোবর ২০২০, ০৩:১৬ PM
চলতি মাসে আঘাত হানবে ঘূর্ণিঝড়

চলতি মাসে আঘাত হানবে ঘূর্ণিঝড় © সংগৃহীত

চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে মনে করছে আবহাওয়া অধিদফতর। অক্টোবর মাসের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

এ পূর্বাভাস দেয়ার জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা আগারগাঁওয়ের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হয়। তার ভিত্তিতেই এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মৌসুমী বায়ু প্রবাহকে বর্ষা বলা হয়। এ বায়ু প্রবাহের আগমনে বাংলায় শুরু হয় বৃষ্টি। বর্ষা ঋতু বিদায় নিলেও মৌসুমী বায়ু থেকে যাওয়ায় পরের ঋতুতেও বৃষ্টি হয়। যেমন এখন শরৎকালেও বৃষ্টি হচ্ছে। তবে এ মৌসুমী বায়ু চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে বিদায় নেবে। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে বিদায় ঘটবে বর্ষার।

অক্টোবরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নেবে। এ মাসে দেশের প্রধান নদনদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজ থাকতে পারে।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬