ফজর নামাজের পর কোরআন পড়ে আদালতে এসেছেন মিন্নি

৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৭ AM
বাবার সঙ্গে মোটরসাইকেলে চড়ে আদালতে আসেন আয়শা সিদ্দিকা মিন্নি

বাবার সঙ্গে মোটরসাইকেলে চড়ে আদালতে আসেন আয়শা সিদ্দিকা মিন্নি © সংগৃহীত

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর)। এ মামলায় ১০ আসামির বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হবে। জেলা ও দায়রা জজ আদালতে আজ বুধবার রায় ঘোষণা করবেন বিচারক।

মামলার আসামিদের মধ্যে রিফাতের স্ত্রী ও মামলার অন্যতম আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি সবার আগে আদালতে হাজির হয়েছেন। তিনি আজ বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে বাবার মোটরসাইকেলে চড়ে আদালতে উপস্থিত হন। আদালত প্রাঙ্গণে রয়েছেন তার কয়েকজন স্বজনও।

আদালত প্রাঙ্গন থেকে মিন্নি জানান, আজ ভোরে ঘুম থেকে উঠেছি, ফজরের নামাজ পড়ে কোরআন শরিফ পড়েছি। গোসল করে মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছি। খাওয়ার পরে প্রস্তুতি নিয়ে সকাল সাড়ে ৮টায় বাবার সঙ্গে মোটরসাইকেলে করে আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছি।

এদিকে উচ্চ আদালতের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে আইনজীবীর জিম্মায় দিয়েছেন আদালত। এর আগে, মিন্নিকে তার আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলামের জিম্মায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম গণমাধ্যমকে বলেন, মামলার যুক্তিতর্ক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মিন্নির জামিনের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর মিন্নিকে আমার জিম্মায় জামিনে রাখার আবেদন করি। পরে আদালত আবেদন মঞ্জুর করে রায়ের আগ পর্যন্ত মিন্নিকে আমার জিম্মায় দেন।

এ হত্যা মামলার রায়কে কেন্দ্র করে মঙ্গলবার থেকেই আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ মামলায় মূল দোষীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এমন দাবি রিফাতের পরিবারের। অন্যদিকে সঠিক বিচার প্রত্যাশা করছেন মিন্নির বাবা। এ ঘটনায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির দায় আছে কিনা সেদিকে নজর থাকবে সবার।

আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
  • ৩১ মার্চ ২০২৬
বেদখলকৃত ২ হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিল জবি ছাত্রদল
  • ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence