ঢাকা-৫ আসনের উপনির্বাচনে প্রতীক পেলেন পাঁচ প্রার্থী

২৮ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৮ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © ফাইল ফটো

ঢাকা-৫ আসনের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন।

প্রতীকপ্রাপ্তরা হলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজী মনিরুল ইসলাম, বিএনপি সমর্থিত প্রার্থী সালাহ্ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মীর আব্দুস সবুর, ন্যাশনাল পিপলস পার্টি সমর্থিত প্রার্থী মো. আরিফুর রহমান সুমন, বাংলাদেশ কংগ্রেস সমর্থিত প্রার্থী মো. আনছার রহমান শিকদার। তারা যথাক্রমে নৌকা, ধানের শীষ, লাঙ্গল, আম ও ডাব প্রতীক পান।

এর আগে দীর্ঘদিন ধরে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড এবং ডেমরা, দনিয়া, মাতুয়াইল ও সারুলিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। আগামী ১৭ অক্টোবর ইভিএমে এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬