ড. মোর্শেদের পুনর্বহাল দাবি বিএনপিপন্থী ডাক্তারদের

২৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৬ PM
ড. মোর্শেদ ও ড্যাবের লোগো

ড. মোর্শেদ ও ড্যাবের লোগো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত বাতিল এবং পুনর্বহালের দাবি জানিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ৷

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ ও মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম এ দাবি জানান।

অধ্যাপক মোর্শেদের চাকরি থেকে অব্যাহতির তীব্র সমালোচনা করে বিবৃতিতে তারা বলেন, অবৈধ ভোটার বিহীন স্বৈরাচারী সরকার পেশাজীবীদের বাকরুদ্ধ করার এক নীল নকশার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে এই কর্মকান্ড করেছে। ড. মোর্শেদকে একটি পত্রিকায় নিবন্ধ লেখার অজুহাতে চাকুরী থেকে অব্যাহতি দিয়েছে। অথচ উক্ত পত্রিকায় নিবন্ধের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এমতাবস্থায় স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, অধ্যাপক মোর্শেদ রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

ড্যাব নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক ড. মোর্শেদকে যে প্রক্রিয়ায় চাকুরী হতে অব্যাহতি দেওয়া হয়েছে তা বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর পরিপন্থী। তারা অধ্যাপক ড. মোর্শেদের অবৈধ অব্যাহতির আদেশ প্রত্যাহার ও চাকুরীতে পুন:বহালের জোর দাবী জানাচ্ছে।

বিএনপির জাতীয় কাউন্সিল কবে, জানালেন মহাসচিব মির্জা ফখরুল
  • ১৯ মার্চ ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন, তদন্তে এল…
  • ১৯ মার্চ ২০২৬
উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোটে জয়ী কিমের দল
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ স্মৃতি: বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের গল্পে হারানো রেওয়াজ ফেরান…
  • ১৯ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৯ মার্চ ২০২৬
বাংলাদেশে ঈদ কবে, শুক্রবার না শনিবার?
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence