বিজ্ঞান জাদুঘরে কোস্টগার্ডের জাহাজ

২৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৬ AM
জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে অতিথিরা

জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে অতিথিরা © টিডিসি ফটো

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর দিনে দিনে সমৃদ্ধ হয়ে উঠছে। একের পর এক সংযোজিত হচ্ছে নিত্য নতুন প্রদর্শনী। এবার সংযোজিত হলো কোস্ট গার্ডের পেট্রোল জাহাজ, যে জাহাজের মাধ্যমে নৌ-দস্যুতা এবং মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর অভিপ্রায়ে এ পেট্রোল জাহাজ জাদুঘরে বসানো হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এ্যডমিরাল এম আশরাফুল হক এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এরপর কোস্ট গার্ডের সিনিয়র কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে জাহাজটি হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে কোস্ট গার্ডের মহাপরিচালক বিজ্ঞান জাদুঘরকে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক কোস্ট গার্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিজ্ঞান জাদুঘরের প্রতিটি কাজ প্রযুক্তি ভিত্তিক। বাংলাদেশের নীল অর্থনীতির বিকাশে কোস্ট গার্ডের অবদান অনন্য। কোস্ট গার্ডের কার্যক্রমে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পৃক্ততা প্রয়োজন। এ লক্ষ্যে বিজ্ঞান জাদুঘর কোস্ট গার্ডের সহযোগী হয়ে কাজ করবে।

রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
  • ১৮ মার্চ ২০২৬
এক ব্যাচের ৬৩ জনের ৪০জন হলেন আইনজীবী
  • ১৮ মার্চ ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে গাজী গ্রুপ, আবেদন শেষ ৩১ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল জব্দ
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence