হাইকোর্টে জামিন পেলেন রাষ্ট্রচিন্তার দিদার

১৫ সেপ্টেম্বর ২০২০, ১০:১১ AM

© সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সামাজিক সংগঠন ‘রাষ্ট্রচিন্তা’র দিদারুল ইসলাম ভূঁইয়াকে জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার(১৪ সেপ্টেম্বর) জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জামিনের এ আদেশ দেয়।

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৯ আগস্ট বিচারিক আদালত দিদারুল ভূঁইয়ার জামিন আবেদন খারিজ করলে ২০ আগস্ট তারা হাইকোর্টে জামিনের আবেদন করেন। এ মামলায় গ্রেপ্তার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন গত ৭ সেপ্টেম্বর বিচারিক আদালত থেকে জামিন পান। কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও ব্যবসায়ী মুশতাক আহমেদ এখনো কারাগারে রয়েছেন।

এর আগে গত ৫ মে রাজধানীর রমনা থানায় এই মামলাটি দায়ের হয়।

ট্যাগ: মামলা
দীর্ঘ অপেক্ষার পর ডিপিএল, স্বস্তি আর প্রত্যাশার কথা বললেন ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
রিকশা-সিএনজিতে পাশের সিট শেয়ারে এলো বুয়েটের তিন শিক্ষার্থী…
  • ১৮ এপ্রিল ২০২৬
সিটি কর্পোরেশন নির্বাচন করছেন সারজিস আলমও! বিবেচনায় আরও যারা
  • ১৮ এপ্রিল ২০২৬
খাবারের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬
দ্বিতীয়দিনে ৫ বিভাগের ৫৪৫ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৮ এপ্রিল ২০২৬
আত্মহত্যা করা সেই পুলিশের স্ত্রীও পুলিশ, নেপথ্যে যা জানা যা…
  • ১৮ এপ্রিল ২০২৬