শেখ হাসিনাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ফোন

১১ সেপ্টেম্বর ২০২০, ০৯:০০ PM

© সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ড. মার্ক টি এস্পার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় মার্ক এস্পার বলেন, রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করবে।

২০১৭ সালের আগস্ট থেকে গণহত্যা ও নির্যাতনের মুখে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরিু করে। মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ অসহায় এই মানুষদের আশ্রয় দেয়। আগে থেকে থাকা কয়েক লাখসহ ১১ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী এখন বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

তাদের ফিরিয়ে নিতে মিয়ানমার বারবার আশ্বাস দিলেও নানা ছলচাতুরির আশ্রয় নিয়ে একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি দেশটি। এই অবস্থায় আন্তর্জাতিক জনগোষ্ঠীর কাছে বরাবরই মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close