নারায়ণগঞ্জের ওই মসজিদ নীতিমালা মেনে হয়নি: প্রধানমন্ত্রী

১০ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩৩ PM

© ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারায়ণগঞ্জের ফতুল্লায় বিস্ফোরনের কবলে পড়া মসজিদটি নির্মাণের ক্ষেত্রে কোনো নীতিমালা মানা হয়নি। গ্যাসের লাইনের ওপর মসজিদটি নির্মাণ করা হয়েছে। এখানে মসজিদ নির্মাণের কোনো অনুমোদন ছিল না, কোনো নীতিমালা ছিল না।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় সংসদে সভাপতিত্ব করছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা খুব দুঃখজনক জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই জায়গায় মসজিদের কোনো অনুমোদন ছিল না, কোনো নীতিমালা ছিল না। জায়গাটাও কোনো মসজিদ কমিটির না। অপরিকল্পিত ভাবে মসজিদ নির্মাণের ফলে যে দুর্ঘটনা ঘটে গেল, কতগুলো জীবন ঝড়ে গেল। ভবিষ্যতে কেউ যদি কোনো স্থাপনা করেন অন্তত নিয়ম নীতিমালা মেনে করবেন। যাতে এ ধরনের দুর্ঘটনায় আর পড়তে না হয়। সেটাই হচ্ছে কথা।

এই ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে সংসদ নেতা বলেন, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আমরা অনেক মুসল্লিকে হারিয়েছি। নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এটা অত্যন্ত দুঃখজনক। সবার আত্মার মাগফিরাত কামনা করি।

এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, পদ ২০, আব…
  • ০২ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৬ শিশু
  • ০২ এপ্রিল ২০২৬
গাজীপুরে আ.লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মন্তাজ উদ্দিন গ্রেপ্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
কেন্দ্রের টয়লেটে তল্লাশি করে নকল বের করাসহ বোর্ডের ৩১ জরুরি…
  • ০২ এপ্রিল ২০২৬
এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬