করোনায় আরও ৪১ মৃত্যু, আক্রান্ত ১৮২৭

০৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৬ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৫৯৩ জনে। একই সময়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৮২৭ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে তিন লাখ ৩১ হাজার ৭৮ জনে দাঁড়াল

বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৪ হাজার ৭৯২টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৭৫৫টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ৪৫২টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৯৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ৩০ হাজার ৮০৪ জনে। গত ২৪ ঘণ্টায় আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৬৯ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৩৯ শতাংশ।

পহেলা বৈশাখে ডাকসুর বায়োস্কোপ প্রদর্শনীতে জুলাই বিপ্লবের ছবি
  • ১৪ এপ্রিল ২০২৬
শিকড়ের টানে নবোল্লাসে বৈশাখ, শিক্ষার্থীদের ভাবনায় ১৪৩৩
  • ১৪ এপ্রিল ২০২৬
যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
  • ১৪ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই সেলস অফিসার নেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ১৮ এপ্…
  • ১৪ এপ্রিল ২০২৬
রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, প্রাণ হারালেন কলে…
  • ১৪ এপ্রিল ২০২৬
পিরোজপুরে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ
  • ১৪ এপ্রিল ২০২৬